ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ সরকারি স্কুলের কাছে মেলান্দহের রাবেয়া ইসলাম স্কুলের হার

রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় ও দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দলের খেলা। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

২২ জানুয়ারি ‘এ’ গ্রুপের খেলায় মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে হারিয়েছে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দল।

রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে।

জবাবে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সহজেই ১৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৫ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এতে তারা ৮ উইকেটের বিশাল জয় লাভ করে।

ম্যাচ সেরা হয়েছে জয়ী দলের মেহেদি হাসান মামুন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন তামিম ও মাহফুজুর রহমান তুহিন।

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠি ডটকম
রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় : ১২৪/৮, ৩৫ ওভার (শাওন ৩৫, বর্ণ ৩১, আসিফ ০৭-০০-২৬-০৩, মেরাজুল ০৭-০২-১৫-০২)
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় : ১২৫/২, ১৯.২ ওভার (মামুন ৭৬, নূর আলম ১২, অনিক ০৭-০১-১৮-০১)
ফল : দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের মেহেদি হাসান মামুন।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

২৩ জানুয়ারির খেলা : শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ বনাম রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ সরকারি স্কুলের কাছে মেলান্দহের রাবেয়া ইসলাম স্কুলের হার

আপডেট সময় ০৮:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯