ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

শাহবাজপুরে ৯৮টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মীর মো. খলিলুর রহমান। ছবি : র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলায় ৯৮ টি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকাসহ টাকাসহ মীর মো. খলিলুর রহমান (৫২) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২০ জানুয়ারি বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর কৈডোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি স্থানীয় মীর মো. হাসেন আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে শাহবাজপুর ইউনিয়নের উত্তর কৈডোলা বাজার চার রাস্তার মোড়ে অভিযান চালায়। সেখানে একটি চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি মীর মো. খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলেই স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি করে তার গায়ের জ্যাকেটের বুক পকেট থেকে ৯৮টি ইয়াবা বড়ি এবং ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্ধ করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২৯ হাজার ৪০০ টাকা।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে জানান, গ্রেপ্তার মীর মো. খলিলুর রহমান একজন চিহ্নিত মাদক কারবারি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

শাহবাজপুরে ৯৮টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯