ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

দখলমুক্ত হলো নকলার পাঠাকাটা বাজারের সরকারি সম্পত্তি

পাঠাকাটা বাজারের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

দীর্ঘদিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে দখল মুক্ত হলো শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা চৌরাস্তা বাজারের সরকারি সম্পত্তি। ১৭ জানুয়ারি সকালে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিনসহ পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যুগের পর যুগ ধরে সরকারি সম্পত্তির উপর গড়ে উঠা এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন। এতে করে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করলেও স্থাপনার মালিক পরিবার অসন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যুগের পর যুগ ধরে পাঠাকাটা চৌরাস্তা বাজারের সরকারি জায়গার উপর অবৈধ ভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানিয়েছেন, নির্বাহী ক্ষমতাবলে বাজারের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই জায়গা সরকারি ১ নম্বর খাস খতিয়ানের সম্পত্তি। যা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল এবং স্থায়ীভাবে ভোগ দখলের চেষ্টা চালাচ্ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

দখলমুক্ত হলো নকলার পাঠাকাটা বাজারের সরকারি সম্পত্তি

আপডেট সময় ০৬:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯