ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

নালিতাবাড়ীতে নামায পড়তে বেরিয়ে প্রতিপক্ষের ধাওয়ায় বৃদ্ধের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

ফজরের নামায পড়তে বেরিয়ে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আব্দুল জলিল (৬০) নামে এক বৃদ্ধ। ১৪ জানুয়ারি ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া কান্দাপাড়া সাইব আলীর মোড়ে নকলা-নাকুগাঁও মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের নিহত আব্দুল জলিলের ছেলে খোকন ও একই এলাকার ফিরোজ মিয়ার মেয়ে শিখা প্রেমের সূত্র ধরে ১০ জানুয়ারি রাতে পালিয়ে যায়। এ ঘটনায় ফিরোজ মিয়া বাদী হয়ে খোকন ও তার বাবা জলিলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ১৪ জানুয়ারি ভোরে জলিল ও তার বড় ভাই সেকান্দর আলী ফজরের নামায পড়তে মসজিদের উদ্দেশে বের হন। এ সময় মামলার বাদী ফিরোজ মিয়া ও তার লোকজন জলিলকে মারধর করার লক্ষ্যে ধাওয়া করে। এমন পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে জলিল দৌঁড়ে পালাতে চেষ্টা করে। তখন মহাসড়ক পার হওয়ার সময় নালিতাবাড়ীগামী একটি সার বোঝাই ট্রাক তাকে (জলিল) চাপা দিয়ে ঘটনাস্থলেই উল্টে যায়। এ ঘটনায় শরীর ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জলিল।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

অন্যদিকে প্রতিপক্ষের ধাওয়া দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

নালিতাবাড়ীতে নামায পড়তে বেরিয়ে প্রতিপক্ষের ধাওয়ায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৬:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯