ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে গাঁজা ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে একটি মাদক আইনের মামলার রায়ে আদালত আসামি গাঁজা ব্যবসায়ী মির্জা মাসুমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ৩ জানুয়ারি দুপুরে জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দ্বিতীয় আদালতের বিচারক নাজমুল হোসেন এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানা পুলিশ ২০১৬ সালের ১৫ অক্টোবর সকালে জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া গ্রামের মির্জা মজনুর ছেলে মির্জা মাসুমকে বগাবাঈদ বোর্ডঘর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ৩ জানুয়ারি ওই মামলার রায়ের দিন আসামি মির্জা মাসুম আদালতে হাজির ছিলেন না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামালপুরে গাঁজা ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯