ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যবৃন্দের শ্রদ্ধা নিবেদন

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণের একদিন পর শেখ হাসিনা ৪ জানুয়ারি সকালে তাঁদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিকে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার পুষ্পাঞ্জলী অর্পণ করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং ড. মহিউদ্দিন খান আলমগীর, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মতিন খসরু, ড. আব্দুর রাজ্জাক এবং রমেশ চন্দ্র সেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিফ হইপ আ স ম ফিরোজ, দলের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্যফ্রন্ট ব্যতীত আওয়ামী লীগ এবং অন্যান্য দলের সংসদ সদস্যবৃন্দ ৩ জানুয়ারি জাতীয় সংসদ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের তিন দিন পরেই এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনা এবং অন্যান্য সংসদ সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যবৃন্দের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৬:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯