ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জামালপুরে আমজাদ হোসেনের জানাজা ২৩ ডিসেম্বর সকাল ১০টায়

মরদেহ দেখতে প্রয়াত আমজাদ হোসেনের বাসায় সর্বসাধারণের ভিড়। ছবি: বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রয়াত চিত্র পরিচালক আমজাদ হোসেনের মরদেহ জামালপুরে আনা হয়েছে। ঢাকা থেকে লাশবহনকারী বরফায়িত গাড়িতে করে ২২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় জামালপুর শহরের ইকবালপুরে নিজ বাসভবনে তাঁর মরদেহ পৌঁছায়। ২৩ ডিসেম্বর সকালে তাকে জামালপুর পৌর কবরস্থানে সমাহিত করা হবে বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রয়াত এই চিত্র পরিচালক।

২২ ডিসেম্বর রাতে ইকবালপুরে প্রয়াত আমজাদ হোসেনের বাসায় গিয়ে দেখা গেছে, তাকে একনজর দেখতে তাঁর আত্মীয়স্বজন, শোভাকাঙ্ক্ষী, ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ ভিড় করেন। সর্বসাধারণের দেখার জন্য তাঁর মরদেহের কফিন লাশবাহী গাড়ি থেকে কিছুক্ষণের নামানো হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তাকে দেখতে ওই বাসায় আসেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়াও শহরের বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ তাকে একনজর দেখতে ছুটে আসেন। পরে তার মরদেহ পুনরায় লাশবাহী ওই গাড়িতে তুলে রাখা হয়। ২৩ ডিসেম্বর সকালে সর্বসাধারণের দেখা ও জানাজার জন্য তাঁর মরদেহ জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হবে।

প্রয়াত আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘বাবার শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরে তাঁর আব্বা-আম্মার কবরের পাশেই সমাহিত করা হবে। ২৩ ডিসেম্বর সকাল ৯টায় তাঁর মরদেহ জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এরপর সকাল ১০টায় নামাজে জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

জামালপুরে আমজাদ হোসেনের জানাজা ২৩ ডিসেম্বর সকাল ১০টায়

আপডেট সময় ১১:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮