ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

মেলান্দহে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল খায়েরপাড়া গ্রামে ১২ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে মেলান্দহ উপজেলার বেলতৈল খায়েরপাড়া গ্রামে স্থানীয় মো. আব্দুস ছামাদের মুদি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মেলান্দহ উপজেলার ছবিলাপুর গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. সাজু (২২) ও বংশী বেলতৈল গ্রামের হামেদ আলী হামুর ছেলে মো. শাকিল (২০)।

তাদের কাছ থেকে ২২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ৬ হাজার ৬০০ টাকা।

গ্রেপ্তার দুই মাদক কারবারি র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা মেলান্দহ উপজেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ির কারবার করে আসছে।

গ্রেপ্তার মো. সাজু ও মো. শাকিলের বিরুদ্ধে ১৩ ডিসেম্বর মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮