ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

এক ছেলেকে হত্যা করে অন্য ছেলেকে জিম্মি করে রাখা বাবা আটক

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাজধানী ঢাকার বাংলামোটরে এক ছেলেকে হত্যা করে অন্য ছেলেকে জিম্মি করে রাখা বাবা কাজলকে আটক করেছে পুলিশ, জীবিত অপর ছেলে উদ্ধার।

৫ ডিসেম্বর সকালে বাংলামোটর ১৬ নম্বর লিংক রোডে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে দুইটাই ভেতরে প্রবেশ করে পুলিশ ও র‌্যাব। এ সময় পুলিশ ভেতরে থাকা বাবা কাজলকে আটক করে।

পরে মেঝেতে পড়ে থাকা কাফনের কাপড়ে মোড়ানো ছোট ছেলে সাফায়েতের মরদেহ উদ্ধার করে। শিশু সাফায়েতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর জীবিত উদ্ধার অভিযুক্ত কাজলের বড় ছেলে সুরায়েতকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তদন্তের কাজ শেষ করে বাড়িটির সিলগালা করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলামোটরের বাড়ির টিনসেডের ঘরে ভাড়া থাকতো কাজল।

স্থানীয়রা জানান, কাজল সকালে এক হুজুরকে ডেকে এনে বাসার ভেতরে নিয়ে যান। বেশ কিছু সময় অবস্থান শেষে হুজুর সেখান থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, শিশুটির বাবা হুজুরকে ডেকে সন্তানের গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে রাখছেন।

কাজল তার স্ত্রীকে দু মাস আগে মারধর করে, মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তখন তার স্ত্রী সন্তানদের রেখে চলে যান।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

এক ছেলেকে হত্যা করে অন্য ছেলেকে জিম্মি করে রাখা বাবা আটক

আপডেট সময় ০৮:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮