ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

জামালপুরে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

সভায় বক্তব্য রাখেন নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

শান্তিপূর্ণ জেলা হিসেবে পরিচিত জামালপুরকে কোনোভাবেই ধর্ষক আর নির্যাতকদের অভয়ারণ্য করতে দেওয়া হবে না এই অঙ্গীকারের মধ্যদিয়ে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। এতে সভাপতিত্ব করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক সাযযাদ আনসারী, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, ফাতেমা নার্গিস, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা সম্প্রতি সময়ে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে স্থানীয় প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, কিছু দুর্বৃত্তের কাছে জিম্মি হয়ে থাকতে পারে না আমাদের মা বোনেরা। ওইসব নরপশুদের আইনের আওতায় এনে এবং যে সকল আপরাধী নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নারী শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সার্বিক সহযোগিতা করে ব্র্যাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

জামালপুরে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আপডেট সময় ০৮:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮