ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলছে গুজব

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসন নিয়ে চলছে নানা গুঞ্জন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলছে সকাল সন্ধ্যা গুজব। সকালে একজন মনোনয়ন পাচ্ছেন তো বিকালে আরেকজন মনোনয়ন পাচ্ছেন। চায়ের দোকানগুলোতে চলছে আলোচনা-সমালোচনা।

কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে চলছে কানাঘুঁষা। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ঘরে বসে নেই আরেক মনোনয়নপ্রত্যাশী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদও।

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের বর্তমানে নৌকার কান্ডারি এই দুই জন। ৮ ডিসেম্বর শেষ পর্যন্ত কে চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। তাই মাঠ চষে বেড়াচ্ছেন তারা।

বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও নূর মোহাম্মদের সমর্থকরা সকাল সন্ধ্যা বিভিন্ন বার্তা নিয়ে প্রচার করছেন। দুই পক্ষই দাবি করেছেন তারা মনোনয়ন পাবেন। এতে করে ভোটাররা বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। কে শেষ পর্যন্ত নৌকা পাবেন সেটাই এখন দেখার বিষয়?

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলছে গুজব

আপডেট সময় ০৯:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮