ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

জামালপুরে বিশ্ব এইডস দিবস উদযাপিত

সিভিল সার্জন কার্যালয়ে আয়োজনে বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন।’

বিশ্ব এইডস দিবস উপলক্ষে সকাল দশটায় শহরের বকুলতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম প্রমুখ।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা হাকিম মো. শফিকুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

সভার শুরুতেই এইডস প্রতিরোধে করণীয় এবং বিশ্ব এইডস দিবসের তাৎপর্য প্রসঙ্গে প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরেন উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকিম মাহমুদ সাদী। এতে কিভাবে এইডস ছড়ায়, এইডস রোগের এইচআইভি ভাইরাস যেভাবে ছড়ায় না এবং এইডস থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান।

শোভাযাত্রা এবং আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল!

জামালপুরে বিশ্ব এইডস দিবস উদযাপিত

আপডেট সময় ১০:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮