ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে মিষ্টির দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের সকাল বাজারে ২৬ নভেম্বর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনী সকাল বাজারের মা রাধা মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পঁচা ও বাসি মিষ্টান্ন ও খাবার বিক্রির অপরাধে ওই দোকানের মালিক অনিক ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শহরের আমলাপাড়া এলাকার মৃত অনিল ঘোষের ছেলে। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় তাকে এ জরিমানা করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান সকাল বাজারের দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পঁচা, বাসি এবং পণ্যের মোড়কে মেয়াদ-উত্তীর্ণের তারিখ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ওই দুই দোকানের মালিকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডিতরা হলেন জামালপুর শহরের ইকবালপুর এলাকার মৃত ওবায়দুল্লাহর ছেলে মো. হানিফ ও সকাল বাজার এলাকার মুনতাসরি বিল্লাহর ছেলে রিয়াদ আনসারী। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫১ ও ৫৩ ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

উভয় অভিযানে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের স্যানেটারি পরিদর্শক ও সদর থানার পুলিশ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

জামালপুরে মিষ্টির দোকানে জরিমানা

আপডেট সময় ০৯:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮