ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ নভেম্বর সন্ধ্যায় গণভবনে এয়ার এম্বুলেন্সের ভাড়া হিসেবে ২২ লাখ ৩২ হাজার টাকা এবং চিকিৎসার ব্যয় হিসাবে ২০ লাখ টাকা একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের পরিবারের হাতে তুলে দেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দুইটি চেক গ্রহণ করেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

ডিরেক্টরস গিল্ড-এর সাধারণ সম্পাদক ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস.এ. হক অলিক এসময় উপস্থিত ছিলেন।

এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ার এম্বুলেন্সের ভাড়াসহ আমজাদ হোসেনের যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা রোববার আমজাদ হোসেনের পরিবারকে জানান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম।

যোগাযোগ করা হলে এস.এ.হক অলিক জানান, তারা ২৫ নভেম্বর আমজাদ হোসেনের সবশেষ মেডিক্যাল রিপোর্ট থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতালে পাঠিয়েছেন।

অলিক বলেন, ‘আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যদি ব্যাংকক পর্যন্ত বিমানযাত্রার উপযোগী হয়, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নেয়া হবে।’

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, ২৪ নভেম্বরেই তাদের পরিবার আমজাদ হোসেনকে এয়ার এম্বুলেন্স যোগে ব্যাংকক নেয়ার জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমাদের বাবার চিকিৎসা করা হবে।’

আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর রাজধানীতে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ চিকিৎসাধীন আছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেন।

প্রধানমন্ত্রী ২০ নভেম্বর চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার দুইপুত্র সাজ্জাদ হোসেন দোদুল এবং সোহেল আরমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার চিকিৎসার পুরো দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশে অথবা বিদেশে তার চিকিৎসার ব্যাপারে কোনো রকম চিন্তা না করতে আমাদের আশ্বস্ত করেছেন।’
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান

আপডেট সময় ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮