ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

জামালপুরে ব্রিটিশ টোবাকোসহ ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধূমপানে উদ্বুদ্ধকরণ প্রচারণার দায়ে একটি সিগারেট কোম্পানি ও চারটি মুদি দোকানীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৯ নভেম্বর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ১৯ নভেম্বর দুপুর একটার দিকে শহরের বসাকপাড়ায় ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির কার্যালয়ে অভিযান চালান। এ সময় সেখানে ধূমপানে উদ্বুদ্ধকরণের ডিসপ্লে প্যানা ও পোস্টার জব্দ করাসহ বিপণন ব্যবস্থাপক মো. রুহুল আমিনকে হাতে নাতে আটক করা হয়। পরে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৫/১ (ক) ধারায় মো. রুহুল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী হাকিম জাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অপর একটি দল শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় এলাকায় মুদি দোকানী আলমগীর, জুয়েল, মো. ফরিদ হোসেন ও আব্দুল হাকিমের দোকানে অভিযান চালান। দোকানে ধূমপানে উদ্বুদ্ধকরণ ডিসপ্লে প্রদর্শনের দায়ে তাদেরকে আটক করে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৫/১ (ক) ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও নাটাব জামালপুর শাখার মাঠ কর্মকর্তা মো. শাহীনুর রহমান এ দুটি অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

জামালপুরে ব্রিটিশ টোবাকোসহ ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় ১০:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮