ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

খালেদা জিয়া চাইলে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহিত

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাইলে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে- এই মর্মে আদেশ জারি করেছেন হাইকোর্ট।

এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও কারা কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

১৯ নভেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ এবং চিকিৎসা অব্যাহত রাখার রিটের আদেশের জন্য ধার্য করার পর এ আদেশ এল।

এর আগে গেল ১১ নভেম্বর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা চলমান রাখার আবেদন জানানো হয়।

এ ছাড়া তাকে (খালেদা জিয়া) কেন পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া হবে না, এ মর্মেও রুল জারির আবেদন করা হয়। রিটে স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ ৯ জনকে বিবাদী করা হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

খালেদা জিয়া চাইলে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা

আপডেট সময় ০৯:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮