ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

নির্বাচন পেছানোর সুযোগ নেই : ইসি সচিব

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নির্বাচন পেছানোর সুযোগ নেই। ৩০ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ১৫ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের ৩ সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি চুলচেরা বিশ্লেষণ করে ৩০ ডিসেম্বরের পরে নির্বাচন পেছানোর ইসির কাছে যথেষ্ট যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত না হওয়ায় নির্বাচন পেছানের আর কোনো সুযোগ নেই বলে ইসি সিদ্ধান্ত দিয়েছে।’

এর আগে প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসি সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

সচিব বলেন, ‘ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। জানুয়ারি মাসে বেশ কয়েকটি আইনী ও সাংবিধানিক বিষয় রয়েছে। হাতে যথেষ্ট সময় নিয়ে কাজগুলো করতে হবে। যেমন যদি পুন:নির্বাচন, উপনির্বাচন করতে হয়, নির্বাচনে অনিয়ম হলে তদন্ত করা, গেজেড প্রকাশ করা, নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ইত্যাদি।’

এ ছাড়াও বিশ্ব ইজতেমা জানুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। প্রায় ৩০ থেকে ৪০ লাখ ধর্ম প্রাণ মুসল্লি অংশ নিয়ে থাকেন এবং লক্ষাধিক আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকেন। সব দিক বিবেচনা করে এবং চুলচেরা বিশ্লেষণ করে ৩০ ডিসেম্বরের পরে নির্বাচন পেছানোর ইসির কাছে যথেষ্ট যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত না হওয়ায় নির্বাচন পেছানের আর কোনো সুযোগ নেই বলে ইসি সিদ্ধান্ত দিয়েছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক নয়, আমরা এদেশের নাগরিক যে ১০ কোটি ৪১ লাখ ভোটার তাদের বিষয়গুলো আগে বিবেচনা করব। তবে বিদেশি পর্যবেক্ষকদের সবসময় আমরা স্বাগত জানাই।’
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

নির্বাচন পেছানোর সুযোগ নেই : ইসি সচিব

আপডেট সময় ০৭:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮