ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

পিংনায় নতুন সদস্য সংগ্রহ অভিযানে অধ্যক্ষ আব্দুর রশিদ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা অধ্যক্ষ আব্দুর রশিদ। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৯ অক্টোবর বিকেলে পিংনা ইউনিয়নের পিংনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই নৌকার জয় ধ্বনি বেড়েই যাচ্ছে। নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে। জননেত্রীর অধিনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে নাকে খত দিয়ে এই নির্বাচনে অংশ নিতে হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বিএনপি এবার ষড়যন্ত্র করতে আসলে দাঁত ভাংগা জবাব দেওয়া হবে।

তিনি আরো বলেন, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে তাই নৌকা মার্কায় পক্ষে থেকে কাজ করে যেতে হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনাদের পাশে থেকে আমিও এই উন্নয়নের ধারার কাজ করতে চাই।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

পিংনা আওয়ামী লীগের সভাপতি পল্লী চিকিৎসক নজরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মন্টু লাল তেওয়ারী, পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন জয়, পৌগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পিংনায় নতুন সদস্য সংগ্রহ অভিযানে অধ্যক্ষ আব্দুর রশিদ

আপডেট সময় ০৬:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮