ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

পিংনায় নৌকা প্রতীকের প্রচারণা ও সমাবেশে মুরাদ হাসান

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র ভোটার জনতার মাঝে তুলে ধরে নৌকা প্রতীকের প্রচারণা চালিয়েছেন সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান। তিনি অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে ৭ অক্টোবর বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা কোমারপাড়ায় এ প্রচারাভিযানে নামেন।

সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান কাওয়ামা কোমারপাড়ায় এলাকায় স্থানীয় ভোটার জনতার সাথে কুশল বিনিময় করেন এবং বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। এটা জামাত বিএনপি মেনে নিতে পারছে না। তারা তো উন্নয়ন বুঝে না, বুঝে শুধু লুটপাট।তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। উন্নয়নের প্রতীক হলো নৌকা। তাই আগামী নির্বাচনে এই উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকার পক্ষে ভোট ও কাজ করতে হবে। বিগত দিনে আপনাদের সেবা করেছি, আগামীতেও আপনাদের পাশে থেকে সরিষাবাড়ীর উন্নয়নে কাজ করতে চাই।

সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

এ সময় মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আজমত আলী, বিআরডিবি চেয়ারম্যান কামাল পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা আব্দুল মান্নান মানু, মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, সরিষাবাড়ী কলেজের জি এস মাহমুদুল হাসান দুখু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

পিংনায় নৌকা প্রতীকের প্রচারণা ও সমাবেশে মুরাদ হাসান

আপডেট সময় ০৮:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮