ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের খেলায় ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক দেশকে হারিয়ে সাফের ফাইনালে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে গেল আগস্টে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়েই ফাইনালে ওঠেছিল মারিয়া মান্দা-আঁখি খাতুনরা। এবার সেই কাজটা আবারো করল অনূর্ধ্ব-১৮ দলের সানজিদা-মৌসুমীরা। কাজটা দারুণভাবেই করেছে। প্রথমার্ধের দুই গোল এবং দ্বিতীয়ার্ধের দুই গোল মিলিয়ে স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে তারা।

বাংলাদেশের সামনে এবার প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮ শিরোপা জয়ের হাতছানি। এ ছাড়া অনূর্ধ্ব-১৫ আসরের ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়ারও সুযোগ পেল ছোটনের দল। পাকিস্তানের বিপক্ষে ১৭-০ গোলের বিশাল জয় এবং নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার মধ্যে দিয়ে সেটা আগেই জানান দিয়েছে মেয়েরা। ফাইনালে যাওয়ার পথে বাধা ছিল কেবল স্বাগতিক ভুটান।

ম্যাচের ২ মিনিটের মাথায় সানজিদা আক্তারের গোলে এগিয়ে যায় মেয়েরা। আভাস মেলে দারুণ কিছুর। কিন্তু এক গোলের পর প্রথমার্ধের প্রায় শেষ সময় পর্যন্ত ভুটান গোল আটকে রাখে। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৮ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী।

দ্বিতীয়ার্ধে কৃষ্ণার দারুণ এক গোলে ৬০ মিনিটে ব্যবধান ৩-০ হয়। আর ৮৬ মিনিটে শামসুন্নাহারের গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। উঠে যায় অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ১০:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮