ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ইসলামপুরে খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় খালের পানিতে পড়ে মাঈনুদ্দিন মুস্তাকিন নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি উত্তর বাহাদুরপুর গ্রামের কৃষক মো. হবিবর রহমানের ছেলে।

শিশুটির পরিবারের উদ্ধৃতি দিয়ে পলবান্দা ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন ডিহিদার বাংলার চিঠি ডটকমকে জানান, উত্তর বাহাদুরপুর গ্রামের কৃষক মো. হবিবর রহমান ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তার চার বছরের ছেলে মাঈনুদ্দিন মুস্তাকিনকে নিয়ে বাড়ির কাছে খালের পানিতে গরু গোসল করাতে যান। গরু গোসল করানোর সময় কখন যে মাঈনুদ্দিন পানিতে পড়ে যায় তা তিনি খেয়াল করেননি। গরুর গোসল শেষে হঠাৎ ছেলের কথা মনে হতেই তাকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ কে এম শহীদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, পানিতে পড়া শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। শিশুটির স্বজনরা তার লাশ নিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ইসলামপুরে খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮