ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা হেলালের পদযাত্রা

নৌকার মনোনয়ন প্রত্যাশায় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের পদযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ীতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর সকালে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পদযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে পথসভায় মিলিত হয়। এ সময় সংক্ষিপ্ত পথসভায় প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল তার বক্তব্যে বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। বাংলাদেশে স্বাধীনতার মুক্তির জন্য জন্ম হয়েছিল বঙ্গবন্ধু আর দেশের উন্নয়ন করার জন্য জন্ম হয়েছে শেখ হাসিনা। সকল বাধা অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দেশের মানুষ আর না খেয়ে মৃত্যুবরণ করতে হয় না। উন্নয়নের এই যাত্রা ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, আমার বাবা আব্দুল মালেক বঙ্গবন্ধুর পার্লামেন্টে সংসদ সদস্য হয়েছিলেন এই সরিষাবাড়ী মানুষের ভোটে। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রায় চার যুগের সভাপতির দায়িত্ব থেকে সরিষাবাড়ী মানুষের কল্যাণে কাজ করেছেন। আমিও আপনাদের পাশে থেকে সরিষাবাড়ী মানুষের কল্যাণে কাজ করতে চাই। সরিষাবাড়ীকে একটি ডিজিটাল উপজেলা হিসাবে গড়ে তোলাই আমার স্বপ্ন।

সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের মহান সংগঠক ও বঙ্গবন্ধুর পার্লামেন্টের সংসদ সদস্য প্রয়াত আব্দুল মালেকের ছেলে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে সরিষাবাড়ী আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা হেলালের পদযাত্রা

আপডেট সময় ০৬:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮