ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

জামালপুরে পুষ্টিকর খাদ্য রান্না প্রদর্শনী

জামালপুরে পুষ্টিকর খাদ্য রান্নার প্রদর্শনী। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
সুস্থ শিশু এবং আগামীর জন্য একটি সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা এবং পুষ্টিহীনতার ফলে দুরারোগ্য ব্যাধির হাত থেকে শিশুদের রক্ষার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে জামালপুরে অনুষ্ঠিত হয় শিশুর জন্য পুষ্টিকর খাদ্য রান্না প্রদশর্নী ও প্রশিক্ষণ।

১৩ সেপ্টেম্বর উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত রান্না প্রদর্শনী ও প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ তাউফিকুল ইসলাম, মার্কেট ফ্যাসিলিটেটর বদিউল আলম প্রমুখ।

জামালপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ‘নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইনস ফর স্মল ফার্মারস’ (এনএসভিসি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে সদর উপজেলার ইউনিয়ন সহায়ক ও কমিউনিটি সহায়কগণ অংশ নেন।

সিএফগণ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে কর্মএলাকায় বসবাসরত দুই বছর বয়সি শিশুদের মাদের প্রশিক্ষণ প্রদান করবেন। উপকারভোগী মাগণ প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে শিশুদের খাবার রান্নায় চাল, ডাল, সয়াবিন তেল, সবজিসহ বিভিন্ন কাঁচামাল পরিমাণ মতো দেওয়ার পাশাপাশি জালের সময়সহ অন্যান্য নিয়মাবলী মেনে চলবেন।পুষ্টি খাদ্য আহারের ফলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, গর্ভবতী, প্রসূতি মা এবং শিশুদের পুষ্টি চাহিদা পূরণ করবে বলে আয়োজক সংস্থা জানায়।

উল্লেখ, অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুরে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

জামালপুরে পুষ্টিকর খাদ্য রান্না প্রদর্শনী

আপডেট সময় ০৮:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮