ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে দুই মদ্যপকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের বজ্রাপুর ও রাণীগঞ্জ এলাকায় ১০ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে দুই মদ্যপকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর দুপুরে জামালপুর শহরের বজ্রাপুর ও রাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় মদ্যপান করার অভিযোগে সদর উপজেলার বজ্রাপুর হরিজন পল্লীর মাসুম বাসফোরের স্ত্রী ময়না বাসফোর ও শাহবাজপুর গ্রামের সমশের আলীর ছেলে রুবেলকে আটক করা হয়। তাদেরকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (ঘ) ধারার অপরাধের জন্য ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ও সদর থানার পুলিশ অভিযানে অংশ নেয়।

নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে দুই মদ্যপকে জরিমানা

আপডেট সময় ০৮:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮