ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

তুলশীর চরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তুলশীর চর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা। ছবি : বাংলার চিঠি ডটকম

আলী আকবর, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার তুলশীর চর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের জামতলা বাজার ডিগ্রির চর গুদারাঘাট এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর বিকেলে তুলশীর চর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি।

সহকারী অধ্যাপক মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) মোফাজ্জল হোসেন, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম বার) ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. লোকমান হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী লায়ন্স হাবিবুর রহমান, মীর মোহাইমেন ফরিদ, লায়ন্স মীর শফিকুল আলম কনক, লায়ন্স মো. গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান স্বপন, ইউপি মো. শহীদ উল্লাহ শহীদ, আফজাল হোসেন বিদ্যুৎ, মো. খলিলুর রহমান, সাজু সাইদ সিদ্দিকী ও তারেক হাসান মুক্তা, জেলা পরিষদ সদস্য ফেরদৌসী বেগম বুলবুলি, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আঞ্জুমনোয়ারা বেগম হেনা, তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম লিটন প্রমুখ।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। ছবি : বাংলার চিঠি ডটকম

পরে স্থানীয় ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জামালপুর ও শেরপুর জেলার ১৩টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলার ‘শাহজালাল’ নৌকা চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থান ‘ঘূর্ণিঝড়’ ও তৃতীয় স্থান অর্জন করে ‘ভান্ডারি’ নৌকা। নৌকা বাইচ দেখতে নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার উৎসুক মানুষ নদের দুই পাড়ে ভিড় জমান। প্রতিযোগিতা শেষে সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

তুলশীর চরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮