ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

বকশীগঞ্জে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ সেপ্টেম্বর সকালে মেলার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, নার্সারি মালিক গোলাম মোস্তফা প্রমুখ।

মেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।

এবার বৃক্ষ মেলায় ১৭টি স্টল বসানো হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিক্রি করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

বকশীগঞ্জে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

আপডেট সময় ০৭:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮