ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে দেওয়ানগঞ্জে গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১ আগস্ট রাতে অভিযান চালিয়ে ১৯২টি ইয়াবা বড়িসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এবং ডিএডি মো. জাহাংগীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরভবশুর পশ্চিম সাকিন এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. মেহেদী হাসানের বসতবাড়ির পূর্বপাশে রেললাইন সংলগ্ন পাকা রাস্তা থেকে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিন মাদক কারবারিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বীরভবশুর ডাকরাপাড়া গ্রামের মো. রং মিয়ার ছেলে মো. জামিল মিয়া (২২), মো. সুফিয়ান মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২২) ও মো. মোকছেদ আলীর ছেলে মো. মতিন (১৬)। গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ১৯২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮