ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

ইসলামপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ইসলামপুরে গ্রেপ্তার মাদক কারবারি মো. মাসুদ রানা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় ১২ আগস্ট দুপুরে অভিযান চালিয়ে ৩৯টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট দুপুর দেড়টার দিকে ইসলামপুর উপজেলার বেনুয়ারচর পূর্বপাড়া সাকিন এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় তিন রাস্তার মোড় সংলগ্ন জুয়েলের দোকানের সামনে থেকে মো. মাসুদ রানা (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামপুর উপজেলার বেনুয়ারচর উত্তরপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। গ্রেপ্তার মাদক কারবারির কাছ থেকে ৩৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ১১ হাজার ৭০০ টাকা।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, মো. মাসুদ রানা বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা বড়ি নিজ দখলে রাখায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল এর ৯(ক) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে। তার বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

ইসলামপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮