ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

লক্ষ্মীরচরে ব্রহ্মপুত্রে গোছল করতে নেমে কিশোরী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে প্রভাতী আক্তার নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। ২৮ জুলাই দুপুর একটার দিকে ওই ইউনিয়নের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও ডুবুরিরা ঘটনার পর থেকে ওই কিশোরীর অনুসন্ধানে সেখানে কাজ করছে। নিখোঁজ কিশোরী জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের রুহুল আমিন রুকনের মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের রুহুল আমিন রুকনের মেয়ে প্রভাতী আক্তার (১৩) কয়েকদিন আগে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের পালপাড়া গ্রামে তার বড় ভাইয়ের শ্বশুড়বাড়িতে বেড়াতে গিয়েছিল। ২৮ জুলাই বেলা একটার দিকে প্রভাতী আক্তার ওই বাড়ির লোকজনদের সাথে পাশের ব্রহ্মপুত্র নদে গোছল করতে যায়। গোছলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় প্রভাতী।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে। তাদের সাথে মাছ ধরার জাল ফেলে স্থানীয়রাও ওই কিশোরীকে অনেক খোঁজাখুঁজি করে। পরে বিকেলে ময়মনসিংহ থেকে তিনজন ডুবুরিসহ পাঁচ সদস্যের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ওই কিশোরীর অনুসন্ধানে নামে। এ সংবাদ লেখার সময় ২৮ জুলাই রাত নয়টা পর্যন্ত সেখানে ওই কিশোরীকে অনুসন্ধানে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

জামালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নূর উদ্দিন বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘পানিতে ডুবে যাওয়া ওই কিশোরীর সন্ধানে বেলা দেড়টা থেকে রাত নয়টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাটির দিকে ডুবুরিরা অনুসন্ধান চালিয়েছে। কিন্তু ওই কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। আমরা সেখানে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লক্ষ্মীরচরে ব্রহ্মপুত্রে গোছল করতে নেমে কিশোরী নিখোঁজ

আপডেট সময় ০৯:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮