ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শেখ হাসিনা বিশ্বের মডেল প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী মির্জা আজম

মাদারগঞ্জ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলার চিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ ॥
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে নিজ হাতে চিত্রায়িত করেছেন। তার নিদের্শনায় উন্নয়নের মডেলের কাজ চলছে। তার হাতে যাদু আছে। যে কাজেই হাত দেন সেই কাজই সম্পূর্ণ হয়। শেখ হাসিনা বিশ্বের মডেল প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আজীবন প্রধানমন্ত্রী থাকা দরকার।

২৭ জুলাই সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম মিলনায়তনে মাদারগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম আরও বলেন, আমরা যদি সংগঠিতভাবে কাজ করি, মানুষকে কষ্ট না দেই তাহলে ২৫ বছর ক্ষমতায় থাকা যাবে।

মাদারগঞ্জ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন ও মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ও ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না প্রমুখ।

সভা শেষে প্রতিমন্ত্রী মির্জা আজম উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন মহিলার প্রতিজনকে ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্প ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. খোরশেদ আলম, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, মো. বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শেখ হাসিনা বিশ্বের মডেল প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী মির্জা আজম

আপডেট সময় ০৬:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮