ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

জামালপুরে নববধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বেপারিপাড়ায় স্বামীর বাড়ি থেকে লিপি আক্তার (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই সকালে ওই ইউনিয়নের ইউনিয়নের বেপারিপাড়ায় রজমান আলীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত লিপি আক্তার শেরপুর সদর উপজেলার কলুরচর বেপারিপাড়ার লিটন মিয়ার মেয়ে। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী রমজান আলী গা ঢাকা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরুন্দি ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের কমল হোসেনের ছেলে রমজান আলী ১৯ জুলাই শেরপুর সদর উপজেলার কলুরচর বেপারিপাড়ার লিটন মিয়ার মেয়ে লিপি আক্তারকে বিয়ে করেন। ২৪ জুলাই ভোরে তাদের শোবার ঘরে লিপি আক্তারকে মৃত অবস্থায় দেখে ওই বাড়ির লোকজন স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ রমজান আলীর ঘর থেকে তার স্ত্রী লিপি আক্তারের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই গৃহবধূর মৃত্যুর ঘটনাটিকে পুলিশ ও এলাকাবাসী রহস্যজনক বলে মনে করছে। এ ঘটনায় লিপি আক্তারের বাবা লিটন মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনসার আলী জানান, নিহত লিপি আক্তারের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা লাশের ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

জামালপুরে নববধূর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮