ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ’৭১ বিজয় পাইলাম, আজও মুক্তি পাইলাম না’ জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে জামালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মাহমুদুর রহমানের ওপর হামলা সমর্থন করি না : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তিনি বলেন, রাজনীতি ও সাংবাদিকতায় যে কারও ভিন্নমত থাকতে পারে। আমরা এ ধরনের হামলা সমর্থন করি না। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করা হবে।

২৩ জুলাই দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্যাম’ ছবির মহরত ও ব্যানার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলাকারীরা ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত। ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী। তদের বিচার হওয়া উচিত।

তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন মতের জন্য আওয়ামী লীগ কারও ওপর শারীরিক হামলা অতীতেও করেনি আগামীতেও করবে না। কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশের আইজিপিকে ব্যবস্থা নিতে বলেছি।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

মাহমুদুর রহমানের ওপর হামলা সমর্থন করি না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮