ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

তুরাগে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
রাজধানীর তুরাগ এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো উত্তরা মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী সোহাগী আক্তার (৯) ও সামিয়া আক্তার (১১)। তারা তুরাগ হরিরামপুর কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

২১ জুলাই বিকেল পাঁচটার দিকে তুরাগের বিরুলিয়া গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, ২১ জুলাই বিকেল পাঁচটার দিকে উত্তরা মডেল স্কুলের তিন শিক্ষার্থী তুরাগ নদীতে গোসল করতে আসলে দুজন পানির স্রোতে ডুবে যায়। এ সময় আরেকজন শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে ফায়ার সার্ভিস পরে তুরাগ থানা ও টঙ্গী থানা পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুজনের মরদেহ উদ্ধার করে।

নিহত সোহাগীর বাবা খোকন বলেন, আমার মেয়ে দুপুরে বাসা থেকে স্কুলের কথা বলে স্কুলব্যাগ নিয়ে যায়। পরে, বিকেলে খবর পাই তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মো. মাহাবুব ইসলাম বলেন, তুরাগ নদীতে দুই স্কুলছাত্রী নিখোঁজের খবর পেয়ে তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার বলেন, টঙ্গী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল দুজনের মরদেহ উদ্ধার করে। তুরাগ থানা পুলিশ যাওয়ার আগেই পরিবারের স্বজনরা মরদেহ নিয়ে যায়।
সূত্র : এবিনিউজ২৪ ডটকম

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

তুরাগে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৮:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮