জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল, বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া, উপজেলা যু্ব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার সজল ভদ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা প্রমুখ।
সভায় চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জেকে, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যন আবুলকালাম আজাদ, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, চিকাজানি ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, সাংবাদিক মদন মোহন ঘোষ, তারেক মাহমুদ, বিল্লাল হোসেন মন্ডল, শামসুল হক রতন, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও শাহ মো. জহুরুল ইসলাম বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে আটটি প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিবে। আগামী ২২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্টেনের মাধ্যমে অংশ নিতে পারবে তারা। একজন খেলোয়াড় সর্বোচ্চ দু’টি খেলায় অংশ নিতে পারবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















