ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

মেলান্দহে একজন প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

জামালপুর : মেলান্দহ থানা ভবন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বেবী আক্তার (৪৫) নামে একজন মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার বিকালে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকায় একটি কলাবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। বেবী আক্তার একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের মৃত সুজাউদ্দৌলা ধলার মেয়ে।

বেবী আক্তারের ভাই লিটন মিয়া এ প্রতিবেদককে বলেন, ১৫ ডিম্বেবর, সোমবার রাত থেকে আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরের দিকে একটি কলাবাগানে লাশ পড়ে থাকার খবর পাই। সেখানে গিয়ে দেখতে পাই আমার বোনের পরনে কাপড় ছিল না। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমার বোন মানসিক প্রতিবন্ধী। তার কোন শত্রু ছিল না। কিন্তু কিছুদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের অন্ধকারে আমার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে। এ সময় তিনি হাতেনাতে ধরা পড়েন। পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ওই নারীকে এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় একজন আসামী কারাগারে আছে। নিহতের গলায় কালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা যায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

মেলান্দহে একজন প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫