ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

নিরাপদ সড়ক দিবস : জামালপুরে শোভাযাত্রা, পথসভা ও হেলমেট বিতরণ

জামালপুর : নিরাপদ সড়ক দিবসের পথসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জামালপুরে পথসভা, শোভাযাত্রা ও বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি- এ প্রতিপাদ্যের আলোকে উদযাপিত হয়েছে দিবসটি।

জামালপুর বিআরটিএ আয়োজনে ২২ অক্টোবর, বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্মারক বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম।

উদ্বোধনের পর সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে  শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সবারই ট্রাফিক আইন জানা আবশ্যক। একই সঙ্গে চালকদের প্রয়োজনীয় সুরক্ষা পোশাক পরিধান করলে কমে আসবে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি। চালকদের মধ্যে অবশ্যই হেলমেট পরিধান করবেন মোটরসাইকেলআরোহীরা। এতে দুর্ঘটনা হলেও বেঁচে যাবে চালকের প্রাণ। চালকের জীবন বাঁচলে খেয়েপরে বাঁচবে তার পরিবার-পরিজন। আসুন আমরা সবাই সচেতন হই। সড়ক নিরাপদ রাখার দায়িত্ব আপনার আমার সকলের।

পথসভা শেষে মোটরসাইকেল চালকদের মাঝে ১০০টি হেলমেট বিতরণ করে সড়ক ও জনপদ অধিদপ্তর। দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন।

জামালপুর : নিরাপদ সড়ক দিবসে বিতরণ করা হয় হেলমেট। ছবি : বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, জামালপুর বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. মুনজিল হোসেন, ট্রাফিক পরিদর্শক (টিআই-১) মো. জাহাঙ্গীর কবির, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান প্রমুখ।

মোটরসাইকেলচালক শাখাওয়াত হোসাইন বলেন, আমরা যারা মোটরসাইকেল চালাই তাদের অবশ্যই হেলমেট পরিধান করা উচিৎ। হেলমেট পরে গাড়ি চালালে দুর্ঘটনা থেকে যেমন রক্ষা পাওয়া যায়। তেমনি একটি পরিবারও বেঁচে যায়।

তিনি আরও বলেন, তাই আজ থেকে আমরা সবাই নিজের জীবন ও পরিবারকে বাঁচাতে হেলমেট পরে মোটরসাইকেল চালাব। এরকম একটা মহৎ উদ্যােগ নেয়ার জন্য জামালপুর সড়ক ও জনপদ অধিদপ্তরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এছাড়াও দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে বিআরটিএ জামালপুর সার্কেল।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

নিরাপদ সড়ক দিবস : জামালপুরে শোভাযাত্রা, পথসভা ও হেলমেট বিতরণ

আপডেট সময় ১০:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫