ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

নিম্ন আয়ের মানুষের জন্য মসুর ডাল, ভোজ্য তেল ও গম কিনবে সরকার

বাংলারচিঠিডটকম ডেস্ক :

অভ্যন্তরীণ চাহিদা মেটাতে মসুর ডাল, ভোজ্য তেল এবং গম কিনবে সরকার। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

২৭ ডিসেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেয়া হয় বলে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রির জন্য ১৪ হাজার মেট্রিক টন মসুর ডাল ও এক কোটি লিটার রাইস ব্রান অয়েল কেনার চারটি প্রস্তাব অনুমোদন করেছে সিসিজিপি।

প্রস্তাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে প্রায় ছয় হাজার টন মসুর ডাল আমদানি করা হবে।

চট্টগ্রামের ইসলাম ট্রেডিং মোট ৬২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১০৩ টাকা ৮০ পয়সা কেজি দরে উল্লেখিত পরিমাণ মসুর ডাল সরবরাহ করবে।

টিসিবি মোট ৯৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় দুটি প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড ও এমআরটি অ্যাগ্রো প্রোডাক্টস বিডি লিমিটেডের কাছ থেকে স্থানীয় সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কিনবে। প্রতি লিটার রাইস ব্রান অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা ৫০ পয়সা।

বৈঠকে উপস্থাপিত আরো দুটি প্রস্তাবের আওতায় ভারত থেকে ৭৭ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে প্রায় আট হাজার টন মসুর ডাল আমদানি করা হবে। প্রতি কেজির দাম পড়বে ১০২ টাকা ৩৬ পয়সা।

অপর প্রস্তাবে টিসিবি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে ৭৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। প্রতি লিটার তেলের মূল্য ধরা হয়েছে ১৫৭ টাকা ২২ পয়সা।

৩৪৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পৃথক দুটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এক লাখ টন গম আমদানির দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর মধ্যে ৫০ হাজার টন গম আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আমদানি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী উল্লেখিত পরিমাণে গমের দাম পড়বে ১৭৫ কোটি পাঁচ লাখ টাকা।

সংযুক্ত আরব আমিরাতের সিরিয়াল ক্রপস ট্রেডিং এলএলসি ১৭৫ কোটি টাকার গম সরবরাহ করবে। যার প্রতি কেজির দাম ৩৫ টাকা ০১ টাকা পড়বে।

সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ১৭৩ কোটি ৪০ লাখ টাকায় ৫০ হাজার টন গম সরবরাহ করবে। এর প্রতি কেজি গমের দাম পড়বে ৩৪ টাকা ৬৮ পয়সা।সূত্র : নয়া দিগন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নিম্ন আয়ের মানুষের জন্য মসুর ডাল, ভোজ্য তেল ও গম কিনবে সরকার

আপডেট সময় ০৪:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩