ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলা বিষয়ে আপিল আদেশ ২৯ অক্টোবর

বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহিত

বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আনা লিভ টু আপিলের বিষয়ে ২৯ অক্টোবর আদেশ দিবে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বিষয়টি নিয়ে শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ ২৮ অক্টোবর এ আদেশ দেয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২৭ অক্টোবর এ করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। সে রিভিশন আবেদন গত ১৪ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট।

এরপর ওই খারিজ আদেশের বিরুদ্ধে ২৫ অক্টোবর চেম্বার আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

উল্লেখ্য, ২৯ অক্টোবর এ মামলায় বিচারিক আদালতে রায়ের তারিখ ধার্য রয়েছে।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলা বিষয়ে আপিল আদেশ ২৯ অক্টোবর

আপডেট সময় ০৭:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮