ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

সকল এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চুক্তি স্বাক্ষর

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল এলাকায় দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মধ্যে ২৮ অক্টোবর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম খায়রুল আলম এবং চায়না রেলওয়ে ইন্টারন্যাশনালের বাংলাদেশস্থ চিফ রিপ্রেজেনটেটিভ উই জিয়োজান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইসিটি অধিদপ্তরের অধীন ‘এস্টাবলিসিং ডিজিটাল কানেকটিভিটি’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছে ৮ হাজার কোটি টাকা। প্রল্পটির মেয়াদকাল জানুয়ারী ২০১৯ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত।

‘এস্টাবলিসিং ডিজিটাল কানেকটিভিটি’ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সর্বত্র একই দামে গ্রাম পর্যন্ত ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এছাড়া মাঠপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ হাজার ৫০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে ৭০ লাখ শিক্ষার্থী উপকৃত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জুয়েনা আজিজসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সিআরআইজি-এর প্রেসিডেন্ট ছেন সিপিং, ভাইস প্রেসিডেন্ট ওয়াং লিজিইয়, এস এশিয়া ব্যবস্থাপনা পরিচালক ইউয়ান জুয়োংজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়েছে, দেশের ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষায়িত জ্ঞান চর্চা ও গবেষণার জন্য উচ্চ প্রযুক্তির ল্যাব ও প্রযুক্তি সুবিধাদি স্থাপন করা হবে। এর ফলে আইওটি, অ্যাডভান্স কমপিউটিং-এর ক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত হবে। ৬৪টি জেলা ও ৪৯১টি উপজেলায় আধুনিক আইসিটি প্রশিক্ষণ সুবিধাসম্পন্ন ল্যাব স্থাপন করা হবে।

আইসিটি অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিসহ অত্যধুনিক আইসিটি সুবিধাসম্পন্ন ২১ তলা ভবন নির্মাণ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি বিষয়ে সক্ষমতা উন্নয়ন করা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০টি ডিজিটাল ভিলেজ স্থাপন করা হবে এবং ১০ হাজার কৃষককে আইসিটি টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সকল এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ০৭:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮