ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে ২৩ নভেম্বর দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম।

এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বীর প্রতীক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আগামী ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। দিবসটির আলোচনা সভায় জুম মিটিংয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অংশ নেবেন।

আপলোডকারীর তথ্য

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০