ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতপোয়ায় মা-মেয়েকে মারধর

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে মারধর করেছে প্রতিপক্ষরা। ৫ নভেম্বর দুপুরে পৌর এলাকার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মালা বেগম (৫০), আমেনা বেগম (২২) ও তাহেরা (১৪)। তাদের সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতপোয়া পশ্চিমপাড়ার মৃত আসর আলীর ছেলে দুদু মিয়া ও মৃত ফয়েজ শেখের ছেলে আব্দুর রহিম কালুর মধ্যে বসতভিটার ১ একর ৬৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে ৫ নভেম্বর দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহিম কালু লোকজন নিয়ে দুদু মিয়ার স্ত্রী মালা বেগম এবং মেয়ে আমেনা ও তাহেরার উপর হামলা চালিয়ে তাদেরকে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুদু মিয়া থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহব্বত কবীর বাংলারচিঠি ডটকমকে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সাতপোয়ায় মা-মেয়েকে মারধর

আপডেট সময় ০৯:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮